ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের বিবৃতি

প্রবাহ রিপোর্টঃ বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে যৌথ বিজ্ঞপ্তি দিয়েছে ৯৭ সংগঠন। রোববার (২৪ আগস্ট) জুলাই ঐক্যের সংগঠক ইসরাফীল ফরাজী পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজলুর রহমানের দেওয়া ‘৫ আগস্ট’ নিয়ে দেওয়া বক্তব্য জুলাই আগস্টে শহীদের রক্তের সঙ্গে বেঈমানির সামিল। অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চব্বিশের ৫ আগস্ট নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সময়ের মধ্যে ফজলুর রহমানের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিবে গণঅভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি ‘জুলাই ঐক্য’। এতে আরও বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যুক্ত হয়ে ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর’ এই বক্তব্য দেন নিষিদ্ধ সংগঠনের নেতা ফজলুর রহমান। জুলাই ঐক্য মনে করে তার এই বক্তব্য সরাসরি গণঅভ্যুত্থানের স্পিরিটে আঘাত করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফজলুর রহমানের এই বক্তব্য শুধু জুলাই-আগস্টের আন্দোলনেক বিতর্কিত নয় বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করছে। জুলাই বিপ্লব নিয়ে ফজলুর রহমানের ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। বাংলাদেশে শোকজের রাজনীতি যুগযুগ ধরে চলছে। এই ঘটনা যেন শুধু শোকজে থেমে না থাকে তার জন্য বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে যুক্ত সংগঠনগুলো হলো, আপ বাংলাদেশ, জুলাই রেভলুশেনারি অ্যালায়েন্স, জুলাই রেভলুশ্যনারি জার্নালিস্ট অল্যায়েন্স, পুনাব, পুশাব, সাধারন আলেম সমাজ,জাগ্রত জুলাই,জুলাই মঞ্চসহ ৯৭টি সংগঠন।



