জাতীয় সংবাদ

শিশু ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদ-

প্রবাহ রিপোর্ট : কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় মো. সোলেমান নামে এক যুবককে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত আসামি মো. সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দ-িত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। মামলার বাদী এবং ভিকটিমের বাবা জানান, তার মেয়ে মহেশখালীর মাতারবাড়ির দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২২ সালের ৩০ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর খেলতে গেলে তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করা হয়। পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে শিশুটির বাবা ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button