নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির

প্রকাশ করা হতে পারে আজ
প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই প্রকাশ করা হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যে প্রকাশ করা হবে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে। ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কমিশন। তার অংশ হিসেবে ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয় প্রভৃতি বিষয় রোডম্যাপে স্থান পাবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ আজ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, আমরা যে কর্ম পরিকল্পনাটা করেছি, সেটার জন্য বৃহস্পতিবার (আজ) পর্যন্ত অপেক্ষা করুন। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ কবে ঘোষণা করবেন. সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমাদের এটার (রোডম্যাপ) জন্য অনেক কিছু অপেক্ষা করছে; এটা আমরা বুঝি। আপনারা আগামীকাল (আজ বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যে তা প্রকাশ করা হবে। উল্লেখ্য, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে। আর তফসিল হবে তার দুই মাস আগে। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে। ভোটের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে কমিশন। তার অংশ হিসেবে ভোটার হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়সহ ২৪ ধরনের বিষয় রোডম্যাপে স্থান পাবে।



