জাতীয় সংবাদ

কোনও সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেনি: জোনায়েদ সাকি

প্রবাহ রিপোর্ট : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষকদের রোদে পুড়ে পুলিশের লাঠিপেটা খেয়ে আন্দোলন করতে হয়। কোনও সরকারই যথার্থ শিক্ষানীতি তৈরি করতে পারেননি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মহাসমাবেশে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন ও অন্যান্য মর্যাদা নিশ্চিতের দাবি জানান জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার বুনিয়াদ। এটিকে গুরুত্ব না দিলে শিক্ষার মেরুদ- ভঙ্গুর হয়ে যায়। কাজেই আমাদের প্রাথমিক শিক্ষায় আলাদা করে গুরুত্ব দিতে হবে। যেকোনও দেশের উন্নতির জন্য শিক্ষা প্রধান মাধ্যম। এই দেশের মানুষ আশা করেছিল, তারা সমান সুযোগ-সুবিধা পাবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার কায়েম হবে। তিনি বলেন, শিক্ষকদের বেতন দিয়ে সংসার চলে না। শিক্ষকরা যদি শিক্ষায় মনোনিবেশ না করতে পারেন তাহলে তারা কীভাবে শিশুদের শিক্ষা দেবেন?এর আগে, গতকাল শনিবার সকাল থেকেই তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের উপস্থিতিও বাড়তে থাকে। সমাবেশে শিক্ষকরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি এবং উন্নীত ও উচ্চতর স্কেল পৃথকীকরণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button