বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বহিষ্কার

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে পোস্ট
প্রবাহ রিপোর্ট : সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়–য়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ূয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে আজ সকালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন উদয় কুসুম বড়–য়া। পোস্টে ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেন, ‘চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সন্ত্রাসী কর্তৃক জোবরা গ্রামে হামলা।’ উদয় কুসুম বড়–য়ার বিরুদ্ধে হামলায় ইন্ধনেরও অভিযোগ আছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।



