শিরোমণি সামাজিক সংগঠন গনসেবা সংস্থা’র উদ্যোগে কিশোর কিশোরী-দের নিয়ে রচনা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ঃ শিরোমণি সামাজিক সংগঠন , গনসেবা সংস্থা’র উদ্যোগে কিশোর কিশোরী-দের নিয়ে , রচনা প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত । রবিবার বিকাল ৪টায় শিরোমনি বাজারস্থ গনসেবা সংস্থা’র কার্যলয়ে কিশোর কিশোরীদের জন্য বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপুল সাহা, গনসেবা সংস্থা’র শেখ আব্দুস সালাম , গনসেবা সংস্থা’র উপদেষ্ট মিনা মুরাদ হোসেন , মহিলা গনসেবা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী, এস এম মাসুম বিল্লাহ,শেখ শরিফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মরিয়াম খাতুন, ফরিদা ইয়াসমিন, মোঃ মহিবুল্লাহ শেখ, মোঃ সাগর শেখ , শারমিন আক্তার, বৃষ্টি খাতুন , মোঃ সিয়াম , মোঃ আব্দুল্লাহ , মোঃ রানা সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গনসেবা সংস্থা’র সভাপতি আকলিমা খাতুন,রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিভিন্ন স্কুলের ২০০ জন ছাত্র-ছাত্রী , রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ৮র্ম শ্রেনীর শিক্ষার্থী, সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা কামাল কোহেলী, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণের সাথে একটি করে গাছের চারা দেওয়া হয়।



