স্থানীয় সংবাদ
শিরোমনিতে মহসিন আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার শিরোমণি মহসিন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার চুরি হয়েছে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক তরিকুল ইসলাম খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় গত ২৮ আগস্ট বৃহস্পতিবার স্কুল শেষে বিকাল ৪ টায় বন্ধ করে চলে যাওয়ার পর ৩১ আগস্ট রবিবার সকাল ৯ টায় স্কুল খুলে ফ্যান চালালে ফ্যান না চললে বৈদ্যুতিক মিস্ত্রি ডেকে দেখা যায় মিটার থেকে বৈদ্যুতিক খাম্বা পর্যন্ত সার্ভিস লাইনে তার চুরি করে নিয়ে গেছে। স্থানিয়রা জানান এলাকায় পুলিশি টহল না থাকায় চুরি,ডাকাতি ,ছিনতাই সহ অনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।



