স্থানীয় সংবাদ

মণিরামপুরে আওয়ামীলীগ নেতা খুন

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে আশরাফুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে । শনিবার (৩০ আগস্ট) রাত ৯ টায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় আশরাফুলের সঙ্গী তারেক নামে আরও এক যুবক জখম হয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে আশরাফুল ও তারেক রাজগঞ্জ বাজারের অদুরে ‘স’ মিল সংলগ্ন চায়ের দোকানের সামেনে রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয় এবং আহত তারেককে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ছুরিকাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে এবং আটকের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button