স্থানীয় সংবাদ

কেইউজের সিনিয়র সদস্য বুলু’র মৃত্যুতে এমইউজে ও বিএফইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সিনিয়র সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ওয়াহেদ উজ জামান বুলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেশন ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। উল্লেখ্য, রোববার (৩১ আগস্ট) রাতে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ রূপসা সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। সোমবার খুলনা প্রেসক্লাবের সামনে জানাজা শেষে খালিশপুরস্থ গোয়ালাখালী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button