স্থানীয় সংবাদ

খুলনায় ‘গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করলেন জুলাই যোদ্ধারা

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোমবার সন্ধ্যায় খুলনা গণঅভ্যুত্থান নামক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ১৮৬১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণঅভ্যুত্থানে দক্ষিণ জনপদের চিত্র বইতে লিপিবদ্ধ হয়েছে। দক্ষিণ জনপদে গণঅভ্যুত্থানের ওপর আঞ্চলিক ইতিহাস এই প্রথম। গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমান বাবু এর রচয়িতা। কালান্তর প্রকাশনী এই গ্রন্থের প্রকাশক। মোড়ক উন্মোচন করেন শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা শেখ আজিজুর রহমান ও মমতাময়ী মা নূরুনাহার বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। স্বাগত ভাষণ দেন গ্রন্থের প্রকাশক কাজী তারিক আহমেদ। বক্তৃতা করেন উনসত্তরের গণঅভ্যুত্থানের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ. ব. ম. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ফ. ম. মহসিন, সৈয়দা রেহানা আক্তার, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, নব্বইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধা শেখ দিদারুল আলম, খুলনা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক-আযম মুহাম্মদ আব্দুস সালাম, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৈহিদুজ্জামান, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রবিউল ইসলাম, ২০২৪-এর জুলাই যোদ্ধা মাহাদী হাসান সীন, মো. আবু সালেহ, সাদমান রাশিদ, সাদিয়া আলমগীর শাম্মী ও আল নাহিয়ান চারু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ। পরে বইয়ের মোড়ক উন্মোচন হয়। জুলাই শহীদের বাবা আজিজুল ইসলাম তার বক্তৃতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বাবা কি এই জন্য জীবন দিয়েছে। সারা দেশে জুলাই নামে যে বাণিজ্য চলছে। হত্যা,ধর্ষণ, মাদক বিক্রি, দুর্নীতি কিছুই কমেনি। সব অন্যায় অবিচার আগের মতই চলছে। শুধু আমার মত পিতারা তাদের সন্তান হারিয়ে আজ নিরবে নিবৃত্তিতে কাদছে। তারপর নতুন বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখি। যা নতুন কোন যোদ্ধা বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button