স্থানীয় সংবাদ

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে

# ৬দিনের কর্মসুচির দ্বিতীয় দিনে বিএনপি নেতৃবৃন্দ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, সেগুলোর পরিচর্যা করাও আমাদের দায়িত্ব। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে শহিদ হাদিস পার্কে ও খালিশপুরের ঝিলপুকুরে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসুচি পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি সবসময় প্রকৃতিকে ভালোবাসতেন এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট ছিলেন। তাই তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। তারা আরো বলেন, গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছ মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। ফল, কাঠ, ওষুধ এবং ছায়া দিয়ে গাছ মানুষের উপকারে আসে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান নেতারা। প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। খুলনাঞ্চল নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে সমৃদ্ধ হলেও সঠিক পরিচর্যার অভাবে মাছের উৎপাদন কমে যাচ্ছে। এ অঞ্চলের মানুষ একসময় সহজেই প্রাকৃতিক উৎস থেকে মাছ পেত, কিন্তু এখন দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৎস্যসম্পদ হুমকির মুখে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে যেমন কৃষির উন্নয়ন দরকার, তেমনি মৎস্যপালনেরও আধুনিকায়ন জরুরি। খামার ভিত্তিক মাছ চাষকে আরও সহজ শর্তে ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, মাছ বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি ও পুষ্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদী-খাল দখলমুক্ত করে, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা করে এবং প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ বাড়িয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব। শহীদ হাদিস পার্ক: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানা ঈসা এবং সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ুন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির ইকবাল বাপ্পি, ইফতেখার হোসেন বাবু, জাহাঙ্গীর হোসেন, মোল্লা নুরুল ইসলাম, আমিন আহমেদ, মঈনুল ইসলাম কিরণ, কে. এম. এ. জলিল, এস. এম. মুরাদ হোসেন, জিয়াউর রহমান আপন, মোঃ মিজানুর রশিদ, কামরুজ্জামান টুকু, ফয়েজ উদ্দিন, আরিফুর রহমান আরিফ, সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ। ঝিলপুকুর: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে নগরীর খালিশপুরের ঝিলপুকুরে মৎস্য অবমুক্তকরণ ও পুকুরপাড়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মাদ আলী বাবু। এসময় উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুন্তাসির আল মামুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকের কর্মসূচি: বিএনপির গৃহিত ৬দিনের কর্মসুচির তৃতীয় দিনে আজ (০৩ সেপ্টেম্বর) মহানগরীর ৫থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button