স্থানীয় সংবাদ

নগরীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী ও মা আহত

স্টাফ রিপোর্টারঃ নগরীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী ও তার মা আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ছাত্রদল কর্মী ইউনুস আলী জীবন ও তার মা সুলতানা বেগম। ধারালো অস্ত্রাঘাতে জীবনের হাতে কোপ লেগে কেটে যায়। আর তার মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুলতানা বেগম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নয়াপাড়া মোড়ে জীবন গেলে তাকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে। জীবন খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্র।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button