দৌলতপুরে শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) দৌলতপুর শাখার মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের বেতনসহ সকল ফিস ডিজিটাল পদ্ধতিতে কালেকশন কার্যক্রমের শুভ উদ্বোধন মঙ্গলবার (২সেপ্টেম্বর) দৌলতপুর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।দৌলতপুর কলেজের অধ্যক্ষ এ.এস.এম আনিসুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. জয়নাল আবেদীন, এসএডিপি ও শাখা প্রধান মো. ইফতেখার হোসেন আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকের এসপিও মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারি অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ সদরুজ্জামানসহ ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএল সি) খুলনার জোন ও দৌলতপুর শাখার কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, দৌলতপুর কলেজ দিবা-নৈশ’র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বেতনসহ সকল ফিস প্রধানের গুরুত্ব দিক তুলে ধরে আলোচনা করেন।



