স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রবাহ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্র্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
দাকোপ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা সদর চালনা পৌরসভাস্থ ডাক বাংলা মোড়ে বিএনপির কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব সাবেক মোঃ আল আমীন সানার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক সাবেক এস এম ফয়সাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির অন্যতম সদস্য ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শাকিল আহমেদ দিলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম গাজী, চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সাবেক কাউন্সিলর আইয়ুব আলী কাজি, যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন পলাশ, বিএনপিনেতা সাবেক কাউন্সিলর আঃ বারিক শেখ, দাকোপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্যা রায়, বিএনপি নেতা মোঃ আবুল বাসার, মোঃ মাঈনউদ্দিন খান, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল সানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আরিফ বিশ^াস, সানাউল্লাহ শেখ, সঞ্জয় সাহা, হাবিবুল্লাহ গাজী, আব্দুস ছাত্তার সাইদ শেখ, চালনা পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ইফতেখার কবির বাপ্পি, মোঃ জাবেদ শেখ, রাশেদ সানা, শাকিল সানা প্রমুখ। সভাশেষে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কয়রা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কপোতাক্ষ কলেজ চত্বরে কয়রা উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এস এম জাহিদুর রহমান শোভন। এতে আরও বক্তব্য রাখেন কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, কোহিনুর ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, হাবিবুুর রহমান, ফইজুল করিম খোকন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাশার ডাবলু, মোল্যা ইয়াকুব আলী, ডাঃ নুর ইসলাম খোকন, মঞ্জুর মোর্শেদ, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রিয়াজুল আকবার লিংকন, শেখ মফিজুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
অভয়নগর
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভয়নগরে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নওয়াপাা শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি হাইস্কুল গেট থেকে শুরু হয়ে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এরআগে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, এফএম গিয়াস উদ্দিন, থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম গাজী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান লিপু, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন। থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান আতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্যা, যশোর জেলা ছাত্রদলের সদস্য ইসা হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান ইমন, সদস্য সচিব তকিবুর রহমান প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button