স্থানীয় সংবাদ

সকল গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবার সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে : তুহিন

# ৬ দিনের কর্মসুচির তৃতীয় দিনে খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জিয়া পরিবার সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে দেশের মানুষকে মুক্তির পথে নেতৃত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন এবং বহুবার কারাভোগ করেছেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে। আজও তিনি মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে অবিচল। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাস থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। জিয়া পরিবার মানেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ২২নং ওয়ার্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬দিনের কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি ৪৭ বছরে পদার্পণ করেছে। তুহিন উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) খুলনার সার্বিক সহযোগিতায় হাজী আবু হানিফ কিরাতুল কুরআন ক্যাডেট মাদ্রাসা নতুন বাজার লঞ্চঘাট এলাকায় এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের মাধ্যমে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়েছেন। খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক রেহেনা ঈসা, বিশিষ্ট চিকিৎসক রফিকুল হক বাবলু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মুজিবুর রহমান, নগর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা খানম, সাবেক মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা, এস এম নুরুল আলম দিপু, ইফতেখার আলী বাবু, জহিরুল ইসলাম খান জুয়েল, সওগাতুল আলম ছগির, মঈনুল ইসলাম কিরণ, মোঃ মফিজুল সরদার, জিয়াউর রহমান, মিজানুর রশিদ, মোঃ শহিদুল ইসলাম, শাহারুজ্জামান মুকুল, মোহাম্মদ আলী হোসেন সানা, হাসিবুল ইসলাম পান্না, ফয়েজ উদ্দিন, জিয়াউল হক আপন, মনজুর শাহীন রুবেল, শহিদুল ইসলাম, মোঃ নান্না, মোঃ মোস্তাহার, আমিন শেখ, মোঃ রফিক, সুলতানা রহমান, নাসিমা আক্তার, রুমানা ন্যান্সি, লাবনী আক্তার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button