স্থানীয় সংবাদ

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে কেইউজের মানববন্ধন ও সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুটি আত্মহত্যা না হত্যা বিষয়টি তদন্তের প্রয়োজন। কারণ ইতোমধ্যে সাংবাদিকদের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। সাংবাদিক বুলুর ছোট ভাই নিজেই এই প্রশ্ন তুলেছেন। নেতৃবৃন্দ মনে করে এই জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর তদন্ত সঠিকভাবে হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর রহস্য উদঘাটনের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধন ও সমাবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button