স্থানীয় সংবাদ
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) ২০২৫ উদযাপনে কেসিসির চুড়ান্ত সাস্কৃতিক প্রতিযোগীতা আয়োজন

খবর বিজ্ঞপ্তি ঃ বুধবার সকাল ৯টা থেকে খুলনা বাংতুন নূর জামে মসজিদ কম্পেøক্সে ইসলামী সাস্কৃতিক প্রতিযোগীতা (ক্বিরাত, হামদ, নাত বক্তৃতা) দৌলতপুর, খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিকারীদের নিয়ে চুড়ান্ত প্রতিযোগীতা শেষে কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তার উপস্থিতিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়। আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় খুলনা নগর ভবনের শহীদ আলতাফ হোসেন মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রশাসকের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। উক্ত অনুষ্ঠানে কেসিসি পরিচালিত সকল স্কুল মাদ্রাসা ও মক্তবের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে যথাসময়ে উপস্থিথ থাকতে জোর আহবান করা গেল।



