স্থানীয় সংবাদ

অভয়নগরে ছুরি দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপটেম্বর) সাড়ে ১১টায় উপজেলার একতারপুর গ্রামের তালতলা এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে (৪৭) গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। অভিযুক্ত আঃ মান্নান কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ঈমান আলীর ছেলে। মান্নান অভয়নগরে গুয়াখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন পেশায় তিনি ফেরিওয়ালা।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে গলায় ছুরি ধরে আব্দুল মান্নান শিশুটিকে এক্তাপুর গ্রামের বালুর মাঠে নিয়ে যায়। সেখানে আরাফাতের বাড়ির পশে একটি নির্মানাধীন ভবনের ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে বর্বর আচরণ ও ধর্ষণ করে। পরে শিশুটিকে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুল থেকে বাড়ি ফিরলে মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে মায়ের কাছে ঘটনা খুলে বলে শিশুটি। শিশুটি অসুস্থো হয়ে পরলে পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে । পরে অভয়নগর থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। অপরদিকে গ্রামবাসীদের সহায়তায় ধর্ষক মান্নানকে থানা পুলিশ আটক করে ।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, বিশেষ অর্গানে ব্যাথা নিয়ে শিশুটি হাসপাতালে আসে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় ০৩-৯-২০২৫ তারিখে মামলা হয়েছে। মামলা নং ০৩। আদালতে পাঠানে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button