খুলনায় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রকল্প মূল্যায়নে কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) অর্থায়নে বিভিন্ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৯০টি প্রকল্পের প্রভাব মূল্যায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগে স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাপাউবো, খুলনা অডিটরিয়ামে ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বি. এম. আব্দুল মোমিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যশোর পানি উন্নয়ন সার্কেল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, খুলনা পানি উন্নয়ন সার্কেল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ উজ্জ্বল কুমার সেন নির্বাহী প্রকৌশলী (পুর), খুলনা পানি উন্নয়ন বিভাগ-১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনা। কর্মশালায় জানানো হয় ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন এন্ড সার্ভিসেস লিমিটেড (ডিপিডিএস) এবং জিও হাউজ অফ কনসালট্যান্টস প্রা. লি. (এইচসিএল) যৌথভাবে (গরীবফ-গবঃযড়ফ) পদ্ধতিতে এসব প্রকল্পের প্রভাব মূল্যায়ন করছে। এ প্রক্রিয়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য গ্রুপ আলোচনা (ঋএউ), মূল তথ্যদাতাদের সাক্ষাৎকার (কওও) ও কোয়েশ্চেনার সার্ভের মাধ্যমে বিভিন্ন সংস্থার প্রকল্প বাস্তবায়নকারীদের মতামত নেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পগুলোর কার্যকারিতা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এসব প্রকল্প মাঠপর্যায়ে কিছু ইতিবাচক প্রভাব ফেলেছে, তবে টেকসই ফল পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



