৫৬ হাজার গানের শিক্ষক নয় বরং ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে – মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর ) বাদ যোহর মারকাযুল উলূম খুলনার ছাত্র সংসদ “আঞ্জুমানে জমিয়তুত ত্বলাবা” কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী সা. উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেনঃ ৯০ পার্সেন্ট মুসলমানের দেশে ৫৬ হাজার গানের শিক্ষক নয় বরং ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ কুরআনী শিক্ষা মানুষের আত্মা ও জীবনে প্রশান্তি আনে। আল্লাহর মুহব্বত ও নৈকট্য লাভে ধন্য হয়ে সমাজে শান্তি ও মুক্তির পথ দেখায় পক্ষান্তরে গান অশ্লীলতা ও বেহায়াপনার দিকে নিয়ে যায়। মানুষের হৃদয় পাপে জর্জরিত হয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়। মুফতী জুনাইদ আহমাদের সভাপতিত্বে ও মুফতী আবদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী জাকির হুসাইন, মুফতী মাসিহুর রহমান, মুফতী শফিকুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ জাফর আহমাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।



