নগরীর নিউমার্কেটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

# নগত টাকাসহ ২৮ লাখ টাকার মালামাল উধাও
স্টাফ রিপোর্টার ঃ নগরীর নিউমার্কেট মোবাইল ইন নামে একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। এঘটনায় ওই দোকানের মালিক এস এম জাকারিয়া বাদি হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নিউমার্কেটে মোবাইল ইন এর মালিক জাকারিয়া দোকান খুলতে এসে দেখেন তালা নাই। পরে দোকানের সাটার খুলে ভিতরে ঢুকে দেখেন প্রায় ২২ লাখ টাকা মূল্যমানের ৩৫টি আই ফোন ও একটি এনড্রোয়েট মোবাইাল উধাও। ক্যাশে থাকা নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা ও ৫০ হাজার টাকার মোবাইল এক্সেসরিজ নাই। দোকানের পাশে থাকা বস্তার নিচে তালা কাটা অবস্থায় পাওয়া গেছে। সেখানে থাকা সিসি ফুটেজে দেখা গেছে ৬-৭ জনের একটা টিম মোবাইলের দোকানে ঢুকে মালামাল চুরি করছে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিউমার্কেটে মোবাইল ইন নামে একটি দোকানে চুরি ২২ লাখ টাকা মূল্যমানের ৩৬টি মোবাইল চুরি হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিক জাকারিয়া বলেন, আমার দোকানে থাকা ২৮ লাখ টাকা মূলমানের আই ফোন, মোবাইল এক্সেসরিজ ও ক্যাশে থাকা নগত টাকা চুরি হয়েছে। সিসি ফুটেছে ৬-৭ জনকে দেখা গেছে। আমি আমার নগত টাকাসহ মালামাল ফেরত চাই। যারা এ চুরির সাথে জড়িত তাদের গ্রেফতারপূর্বক উপযুক্ত বিচার চাই।



