স্থানীয় সংবাদ

উপকুলীয় মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রা সদর ইউনিয়নের ফুলতলা বাজারে নির্বাচনী গনসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রা সব সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে এসেছে। এ জনপদের মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। শুক্রবার (৫ই সেপ্টেম্বর ) সকাল ৯টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ফুলতলা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ সব কথা বলেন।
গণসংযোগকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান মোল্লা, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ এম মাকসুদুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুলতলা বাজারের স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য ও নিজের জন্য দোয়া ও সমর্থন চান মাওলানা আবুল কালাম আজাদ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button