মোকসেদ ও আজিমকে জ¦লানী ব্যবসায়ীদের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি পদে মীর মোকসেদ আলী ও সহ সভাপতি পদে মোঃ আলী আজিম খুলনা থেকে নির্বাচিত হওয়ায় তাদের আভিনন্দন ও শুভেচ্ছ জানিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতি। কেন্দ্রয়ী কমিটিতে খুলনার শ্রমিক নেতারা প্রতিনিধিত্ব পাওয়ায় এ অঞ্চলে জ¦ালানী ব্যবসায়ী ও শ্রমিকদের কল্যাণে কাজ করবেন বলে নের্তৃবৃন্দ প্রত্যাশা করেন। বিবৃতিতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সকল নের্তৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরও শুভেচ্ছা প্রদান করেছে সংগঠন দুটির নের্তৃবৃন্দ। আগামীতে তারা জ¦ালানী সেক্টরে ভুমিকা রেখে মালিক ও শ্রমিকদের বিরাজমান সমস্যার সমাধান এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে নের্তৃবৃন্দ মনে করেন। বিবৃতি দাতারা হলেন জ¦ালানী তেল পরিবেশক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল গফ্ফার বিশ^াস, সাঃ সম্পাদক আলহাজ¦ মোড়ল আঃ সোবাহান, ট্যাংকলরী ওনার্স এসাসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, কার্যকারী সভাপতি এম মাহবুব আলম, সাঃ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, শেখ মিজানুর রহমান, গাজী মামুনুর রশিদ, মোঃ ফারুক দিদার, কাজী রফিকুল ইসলাম নন্টু, এমদাদ ইবনে হাবিব, হুমায়ুন কবির সহ দুই সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।



