স্থানীয় সংবাদ

বাগেরহাটে গ্রামীন রাস্তায় প্রাণ গেল স্বাস্থ্য-সহকারী পরিদর্শকের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ক্লাবের মোড়ে বে-পরোয়াগামী মটরসাইকেলের চাপায় নিহত হয়েছেন মোঃ হাসিবুর রহমান (৬০) নামের একজন স্বাস্থ্য সহকারী পরিদর্শকের। আর এ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার আগমুহুর্তে বাগেরহাটের মুনিগঞ্জ –চিতলমারী পুরাতন সড়কে। প্রর্ত্যক্ষদশীরা জানান, গোটাপড়া কালিদিয়া গ্রামের বাসিন্দ মোঃ হাসিবুর রহমান শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে বাইসাইকেলযোগে বাড়ী থেকে বের হয়ে ক্লাবের মোড়ে আসলে বে-পরোয়াভাবে চালিয়ে আসা একটি মটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তার মাথা ও মুখমন্ডল আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়। দ্রুত তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয় নি। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এক ছেলে সন্তানের জনক মোঃ হাসিবুর রহমান বাগেরহাট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত থেকে সম্প্রতি চাকুরী থেকে এলপিআরে গেছেন। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় গোটাপাড়া ক্লাবের মোড়ে মটরসাইকেল চাপায় একজন স্বাস্থ্য সহকারী পরিদর্শক নিহত হয়েছেন। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ আইনগত পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি। তবে মটরসাইকেলটি জব্দ বা চালক কে আটক করা যায়নি বলেও জানা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button