স্থানীয় সংবাদ

দৌলতপুর ৫নং ওয়ার্ডে পরিচ্ছন্ন ‘অভিযান’

# ড্রেন-রাস্তাঘাট পরিচ্ছন্ন হওয়াতে খুশি এলাকাবাসী #

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র অর্ন্তভূক্ত দৌলতপুর ৫ নং ওয়ার্ডস্থ ঋষিপাড়া মোড় এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ও কঞ্জারভেন্সীর শাখার সার্বিক তত্ত্বাবধায়ণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং এনজিও ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে কর্মসূচি সোমবার (৮ সেপ্টেম্বর) পালিত হয়। মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে কর্মসূচি পালনকালে সুশীল সামাজের ব্যক্তিবর্গের অংশ গ্রহন, কঞ্জারভেন্সীর শাখার স্টাফ ও এনজিও’র স্বেচ্ছাসেবকদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে ওই এলাকার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, রাস্তার পাশের আগছা কর্তন, মশার বংশ বিস্তার রোধে বংশ বিস্তার স্থান ধ্বংসকরণে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়েছে। ৫নং ওয়ার্ড কঞ্জারভেন্সী শাখা ও এনজিও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার উৎপাতরোধে নানা উদ্যোগ গ্রহন করাতে সংশ্লিষ্ট প্রতি খুশি স্থানীয় বাসিন্দারা।
ঋষিপাড়া মোড় এলাকার হোটেল ব্যবসায়ী মিঠু দাস জানান, আমি যদি নিজে সতেচন হয়, তবে আমি আমার এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারবো। অনেকই আছেন, যেখানে সেখানে গৃহাস্থালির বর্জ্য ফেলে এলাকা নোংরা করছেন। গতকাল ঋষিপাড়া মোড়ে দেখলাম ৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীবৃন্দ ও এনজিও ব্রাকের কিছু স্বেচ্ছাসেবকবৃন্দ এলাকার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করছে, মশার উৎপাতরোধে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করছে, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, রাস্তার পাশের আগছা কর্তন করা দেখে ভালো লাগছিল। এমন কাজ নিয়মিত করলে এলাকাবাসী চরম উপকৃত হবে। তাদের কাজ সত্যই প্রশাংসানীয়।
ঋষিপাড়া মোড় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো.তাইজুল ইসলাম জানান, গতকাল দেখলাম একদল পরিচ্ছন্ন কর্মীরা মোড় পরিষ্কার করছে। আগাছা কাটছে, রাস্তা ঝাড়– দিচ্ছে, ড্রেনে মশা মারার ওষুধ দিচ্ছে, এটা দেখে ভালো লাগছে। আগে কখনো এমন কাজ হয়নি, খুব কম। এমন উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বিষয়ে ৫নং ওয়ার্ড কঞ্জারভেন্সী সুপার ভাইজার মো. জাকির হোসেন জানান, আমার ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিডিউল অনুসারে ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে কাজ করি। ভোর হতে আমাদের কাজ শুরু হয়। গতকাল আমাদের ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্যারের নেতৃত্বে ও এনজিও’কে সাথে নিয়ে ঋষিপাড়া মোড়ে অভিযান করি। মোড়টির সড়কের পাশে আগাছা কর্তন, মশার উৎপাত রোধে ড্রেনগুলোতে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করেছি। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। এ বিষয়ে জলাবায়ূ পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্রাক)’র অফিসার সুমন কুমার দাস জানান, প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় গতকাল কেসিসি ৫নং ওয়ার্ডের অর্ন্তগত ঋষিপাড়া ও ঋষিপাড়া মোড় এলাকায় মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে ব্রাকের উদ্যোগে অভিযান পরিচালনা করি। এলাকাবাসী সচেতন ও উপকৃত হলেই আমার সার্থক। এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও দৌলতপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আরব আলী সরদার জানান, আমাদের দৌলতপুর ৫ নং ওয়ার্ডে বেশ কয়েকটি ঘনবসতিপূর্ন এলাকা রয়েছে। সেখানে বিশেষ করে সেখানে মশার উৎপাত খুব বেশি। তবে এটা ভুলে গেলে চলবেনা সবার আগে আমাদের সচেতন হতে হবে। ওয়ার্ডের কঞ্জারভেন্সীর শাখার সার্বিক তত্ত্বাবধায়ণে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং এনজিও ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে কর্মসূচি পালন করেছে। আমিও সেখানে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম, এ কর্মসূচিতে এলাকাবাসী উপকৃত হবেন বলে মনে করি। তবে এটা মনে রাখতে হবে আমাদের শহর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার আগে নিজেকে সচেতন হতে হবে।
এ বিষয়ে কেসিসির ৫ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. গাজী সালাউদ্দিন জানান, ৫ নং ওয়ার্ড পরিসরে ছোট হলেও গুরুত্বপূর্ন ও দৌলতপুরের প্রাণকেন্দ্রে। ওয়ার্ডটির নাগরিকগণ যেন তাদের প্রাপ্ত সুযোগ-সুবিধা ও সেবা সমূহ শতভাগ ভোগ করতে পারে সেটি নিশ্চিত করাই আমার মূল লক্ষ্যে। ওয়ার্ডের প্রতিটি কাজ করার আগে অবশ্যই সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ওয়ার্ডের বাসিন্দাদের সাথে পরামর্শ করেই করার উদ্যোগ গ্রহন করেছি। আশাবাদি তাদের অংশগ্রহন ও সঠিক পরামর্শের মাধ্যমে নানা উদ্যোগে এই ওয়ার্ডটি সর্বদিক দিয়ে সুনাম কুঁড়াবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button