১২ তারিখ গণ-সমাবেশ সফলে ইসলামী আন্দোলন মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে আগামী ১২সেপ্টেম্বর খুলনায় শায়েখে চরমোনাইয়ের গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে নগরীর কোর্ট এলাকা, আইনজীবী সমিতি অফিসে আইনজীবীদের ভিতর, জেলখানা ঘাট, সদর হাসপাতাল এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনার ২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব আব্দুস সালাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসেন, মোঃ বাদশা খান, মোঃ কবির হোসেন হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, ডাক্তার আয়নাল হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোহাম্মদ শেখ রুবেল হোসেন, মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ। লিফলেট বিতরণ ও গণ সংযোগে নেতৃবৃন্দ খুলনাবাসীকে আগামী ১২ সেপ্টেম্বর শায়খে চরমোনাইয়ের গণ সমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।



