জাতীয় সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল রোববার সেনাসদরে এ সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। এছাড়া মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমী দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশিদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button