গুণগত শিক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষকদের : জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি

# আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর আলোচনা সভা #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, গুণগত শিক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিকল্প নেই। তিনি বলেন, বলেন, “শিক্ষার মানোন্নয়নের কথা বললে সবার আগে শিক্ষকদের মানোন্নয়নের কথা চিন্তা করতে হবে। শিক্ষকদের জন্য যথাযথ বেতনকাঠামো, উন্নত প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কাক্সিক্ষত শিক্ষা সংস্কার সম্ভব নয়। এ জন্য শিক্ষক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। মহানগরী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ুিছলেন মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক পরিষদ খুলনা মহানগরী সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বিশ^াস, মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, মাধ্যমিক শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সভাপতি হারুন অর রশীদ, কিন্ডার গার্টেন এসোসিয়েশন খুলনা মহানগরী সভাপতি ডা. মো. জাকিরুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক বি এম তৈয়েবুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মো. মনিরুজ্জামান, প্রাক্তন শিক্ষা অফিসার বিশিষ্ট শিক্ষাবিদ মনিরুল ইসলাম, অধ্যক্ষ মো. আহাদ আলী, অধ্যাপক জাফর সাদিক, অধ্যাপক সিরাজুল ইসলাম, মাওলানা আমান উল্লাহ প্রমুখ। আলোচনা সভায় নগরীর বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে শ্রেণিকক্ষের নানা চ্যালেঞ্জ এবং শিক্ষকতার পেশাগত উৎকর্ষ সাধনের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তৃতা এমপি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, “শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানদানকারী নন, তাঁরা সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর মাঝে নৈতিকতা, মানবতা ও সৃজনশীলতার বীজ বুনে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজও সমাজের একটি বড় অংশে শিক্ষকরা তাঁদের নায্য মর্যাদা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন ঘটাতে হবে।”দেশ ও জাতির কল্যাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মহানগরী জামায়াতের এই সেক্রেটারি বলেন, ‘আপনারা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে অবশ্যই একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেষ্টা করবেন।’ ‘বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে। শিক্ষার মান এতোই নিচে নেমেছে যে না পড়েই ডিগ্রি পাওয়া যায়। আমাদের মূলেই গলদ, যারা ডিগ্রি দেন তাদেরই ডিগ্রি নাই। এ গলদ দূর করতে হবে। আমরা যখন শিক্ষক নিতে চাই তখন ভালো শিক্ষক পাওয়া যায় না। অথচ একটি আদর্শ জাতি গঠনে দরকার একদল আদর্শ শিক্ষক।


