বিনোদন

ঢাকায় আসছেন আরও দুই পাকিস্তানি গায়ক

প্রবাহ বিনোদন : পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে আসার ঘোষণা দেওয়ার পর এবার দেশটির দুই তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস ঢাকায় আসছেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে আসবেন এই দুই হিপহপ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এ দুই তারকা পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‌্যাপের প্রচলন ঘটান। ‘বার্গার-এ-করাচি’ গানের মাধ্যমে দর্শকমহলে প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’ ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়। প্রসঙ্গত, ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তার। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button