জাতীয় সংবাদ
অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রবাহ রিপোর্ট ঃ লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মোঃ বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য। লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



