জাতীয় সংবাদ

রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার

প্রবাহ রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। নির্বাচনে জয়ী হলে প্রতি মাসে ২টি করে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছে তারা।গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।ইশতেহারগুলো হলো- জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মানসম্মত খাবারের নিশ্চয়তা, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংস্কার, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ, লাইব্রেরি ও রিডিংরুম সম্প্রসারণ ও সংস্কার, শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ, প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, চিকিৎসাকেন্দ্রের আধুনিকীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, নিরাপদ ক্যাম্পাস, পরিবহনব্যবস্থা সহজিকরণ, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা, টিচার্স ইভ্যালুয়েশন, তথ্যসেবা নিশ্চিতকরণ, অন-ক্যাম্পাস জব, পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, সংস্কৃতির বৈচিত্রায়ন, হাইজেনিক স্যানিটাইজেশন, ক্রীড়া উন্নয়ন, সাহিত্য, প্রকাশনা ও সামাজিক সংগঠন, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এবং সবশেষ অপরাধ দমন।সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, আমরা যে-ই ইশতেহারটা দিয়েছি তার একটি চার্ট আমরা ক্যাম্পাসে টানিয়ে দেবো। প্রতি মাসে যে-ই দুইটা ইশতেহার পূরণ করা হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে প্রচার কার্যক্রম। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে সেদিনই কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button