স্থানীয় সংবাদ

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের কমিটি গঠন

# নতুন কমিটির ঘোষনায় প্রাণচাঞ্চল্য ফিরেছে তৃনমূলে #
# নতুন কমিটিকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মেনে কাজ করার আহ্বান #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ণ ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সার্বিক পরামর্শে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন ও তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টির ধারাবাহিকতা ধরে রাখতে বুধবার দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সামদানী ও সদস্য সচিব আল-আমিন সরদার-রতন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। দীর্ঘদিন পর স্বেচ্ছাসেবক দলের এই কমিটি ঘোষনা করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নতুন এ কমিটির প্রতি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মানাসহ মাদক বিরোধী কা-ে সম্পৃক্ত না থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
দলটির থানা দপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দৌলতপুর থানাধীন ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল। ৩১ সদস্য বিশিষ্ট আংশিক নব-গঠিত যথাক্রমে- ১নং ওয়ার্ডে শেখ ফয়সাল ইমাম (লিপু)’কে আহ্বায়ক, মো.বাদশাকে সদস্য সচিব ও মোঃ খলিলুর রহমানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য, ৩নং ওয়ার্ডে মো. খালিদুর রহমানকে আহ্বায়ক, মো. আলী হোসেনকে সদস্য সচিব, মো. গোলাম সরোয়ারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য, ৪নং ওয়ার্ডে মোল্লা হাসিবুর রহমান (অনি)’কে আহ্বায়ক, শাহিনুর রহমানকে সদস্য সচিব, রুহুল আমিনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য, ৫নং ওয়ার্ডে মো. খলিলুল রহমান (রছি)’কে আহ্বায়ক, শেখ আজিমুল হককে সদস্য সচিব ও মো. জনি শিকদারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য, ৬নং ওয়ার্ডে মো. ফিরোজ জোমাদ্দারকে আহ্বায়ক, খন্দকার সাদ্দাম হোসেনকে সদস্য সচিব, মোঃ জ্যাকি বনি মীরকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য ও আড়ংঘাটা ইউনিয়নে মো. মানিক সরদারকে আহ্বায়ক, মো. সোহান শেখকে সদস্য সচিব ও মো. সাজ্জাদ হোসেনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ ৩১ সদস্য।
এ বিষয়ে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত আংশিক কমিটির আহ্বায়ক মো. খালিদুর রহমান জানান, দল ত্যাগী নেতাদের মূল্যায়ণ করেছে। দলের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে চাই। এছাড়া দলীয় নিদের্শনা ও শৃঙ্খলা মেনে সকল কার্যক্রম পরিচালনা করবো। মাদকের ব্যাপারে ওয়ার্ডের কোনো নেতাকর্মীর ব্যাপারে অভিযোগ পেলে উর্ধ্বতনদের সাথে কথা বলে দলীয় সিধান্ত গ্রহন করবো।
সার্বিক বিষয়ে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন সরদার রতন জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ণ ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনা মোতাবেক ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সার্বিক পরামর্শে সেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করা লক্ষ্যে ইতোমধ্যে আমরা ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের কমিটির অনুমোদন দিয়েছি। কমিটি ঘোষনার পর তৃণমূল পর্যায়েল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে, নতুন এ কমিটির নেতৃবৃন্দের প্রতি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা ফলো করাসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সার্বিক এ বিষয়ে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সামদানী জানান, ১৭ বছর যেসব নেতাকর্মীরা জুলুমের শিকার হয়েছে, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কমিটি ঘোষনা করা তাদের প্রাণের দাবি ছিল। আমরা দলীয় সিধান্ত ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে ইতোমধ্যে ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নে আংশিক কমিটির অনুমোদন দিয়েছি। যারা নতুন নেতৃত্বে এসেছেন, তাদের প্রতি আহ্বান থাকলে দলীয় শৃঙখলা বজায় রেখে দলকে এগিয়ে নেওয়ার। পাশাপাশি আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে প্রাণের দল বিএনপি ও মানবতার ফেরিওয়ালা, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন জানান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন, দলকে সু-সংগঠিত করার জন্য তাদের এ ঘোষনা ইতিবাচক কাজ করবে। নতুন এ কমিটি সমূহের প্রতি আহ্বান থাকবে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মানাসহ মাদক বিরোধী কর্মকা-ে সম্পৃক্ত না হওয়ার। পাশাপাশি, নিজেদের এমন ভাবে প্রদর্শন করতে হবে, যেন দেশের জনগণ আগামী নির্বাচনে দলীয় শিষ্টাচার, নীতিনৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি দেখে বিএনপির প্রতি আস্থাশীল হয়ে ওঠেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button