বিএনপির নেতা নান্নুর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন

# কফিনে দলীয় পতাকায় আবৃত করে শেষ শ্রদ্ধা নিবেদন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম নাজির উদ্দিন নান্নু-এর নামাজে জানাজা শুক্রবার (১০ অক্টোকর) বাদজুমা নগরীর তা’লীমুল মিল্লাত খালাসি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন থানা-ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ দলীয় পতাকা দিয়ে মরহুমের খাটিয়া আবৃত করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতি ত্যাগের-ভোগের নয়, আক্ষেপের নয়-সংগ্রামের, রাজপথের রাজনীতিই যার উপজীব্য সে রকম একজন অনুকরণীয় রাজনীতিক ছিলেন বিএনপি নেতা নাজির উদ্দিন আহমেদ নান্নু। আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদী রাজনীতিই ছিল তাঁর ধ্যান-জ্ঞানে। নান্নু ছিলেন একটি বিস্তীর্ণ জনপদের অসংখ্য নেতা-কর্মীর নির্ভরযোগ্য অভিভাবক। জাতীয় দুর্যোগে, গণতন্ত্রের সঙ্কটে, দলের দুঃসময়ে তিনি পাহারাদারের ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। নাজির উদ্দিন আহমেদ নান্নুর শূন্যতা কখনোই পুরণ হবার নয়। পরে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন্ন করা হয়। উল্লেখ্য, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সদস্য ও ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ নান্নু বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।



