স্থানীয় সংবাদ

যশোরে সংঘর্ষে নিহত পরবর্তীতে আসামি পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা আসামিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক ব্যবসা ও ইজিবাইক চুরি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একই এলাকার মধু গাছের ছেলে মো. চঞ্চল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চঞ্চলের পিতা মো. মধু গাজী (৫২) ও মো. রবিউল (৩৫), দুজনই ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীর ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তি প্রতিপক্ষের প্রধান আসামি মো.রবিউল গাজীর পাকা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শানতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে যশোর সদর থানার পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button