স্থানীয় সংবাদ

মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলেন- চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর পৌনে ২টার দিকে শিশুদের হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button