স্থানীয় সংবাদ
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে হাইদার আলী বাবু (২৭) নামে এক গাজা ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে সাড়ে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রূপসা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কুদুর বটতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত হায়দার আলী বাবু ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা আবু জাহের মিয়ার পুত্র। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘খ’ সার্কেলের একটি টিম রূপসা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কে কুদুর বটতলা মোড়ে অভিয়ান পরিচালনা করেন। এ সময় সাড়ে ৬ কেজি গাজাসহ হাইদার আলী বাবুকে আটক করা হয়। তার বিরুদ্ধে ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।



