স্থানীয় সংবাদ

ঢাকায় নেওয়ার পথে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা কারাগারের হাজতি জয়নাল আবেদীন জনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন। তিনি বলেন, ‘বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে কারাগার থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ।’ জয়নাল আবেদীন নগরীর পূর্ব বানিয়াখামারের আশরাফ হোসেনের ছেলে। তিনি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আরও জানান, গত ৮ আগস্ট মহানগরীর সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। তার মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত সেখানেই হবে। এরপর তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button