জাতীয় যুবশক্তি জেলা আহ্বায়ক কমিটি গঠন কল্পে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ যুবশক্তির পরিচিতি সভা ও সাংবাদিক সম্মেলনে প্রধনা অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় উপ কমিটি কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবু ওয়াহিদ অনি। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন “জাতীয় যুবশক্তি” খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন কল্পে শনিবার সকালে সংগঠনের খুলনা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেম, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক হলেন শেখ মাহমুদুল হাসান, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সরদার তুহিনুজ্জামান সোহাগ ও মূখ্য সংগঠক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন রাশেদ আসিফ। মোট ৩৭ সদস্য বিশিষ্ট তরুণদের নিয়ে গঠিত হয়েছে খুলনা জেলার এই আহ্বায়ক কমিটি। যুব সমাজের শক্তি ও সাহসই বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। জাতীয় যুবশক্তি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি ন্যায্যতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের পাশে থেকে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়। আর সেই পথে জাতীয় যুবশক্তিই হবে আগামীর নেতৃত্বের মূল শক্তি। খুলনা জেলা কমিটির নেতৃত্ব তরুণদের মাঝে নতুন প্রেরণা যোগাবে। সংবাদ সম্মেলনে আরও বলেন, খুলনার বিভিন্ন প্রান্তে হতাশাগ্রস্ত ও বঞ্চিত তরুণদের রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করাই প্রধান লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, মানবাধিকার, মাদকবিরোধী আন্দোলন এবং পরিবেশ রক্ষায় সংগঠনটি ধারাবাহিক কর্মসূচি হাতে নেবে। আগামী এক মাসের মধ্যে খুলনার প্রতিটি উপজেলা পর্যায়ে সংগঠনের ইউনিট কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সদস্য সংগ্রহ অভিযান, সামাজিক সচেতনতা কার্যক্রম, এবং তরুণ উদ্যোক্তা উৎসাহ কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়। যুব সমাজকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক শিষ্টাচার, সংগঠনগত শৃঙ্খলা ও গণমানুষের পাশে থাকা এই তিন নীতিতে জাতীয় যুবশক্তি এগিয়ে যাবে।



