স্থানীয় সংবাদ

দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক ফেরদৌসের চাচাতো ভাইয়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক ফেরদৌসের চাচাতো ভাই শেখ তরিকুল ইসলাম(৪২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না এলাইহি রাজিউন। গতকাল শনিবার দিবাগত রাত্রে তিনি হৃদযন্ত্র রোগে আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেন। মৃত্যূকালে তিনি এক পুত্র ও এক কণ্যা সন্তান রেখে গেছেন। এছাড়া তিনি ৯ নং ওয়ার্ড বিএনপি’ একজন সক্রিয় সদস্য ছিলেন।এ দিকে মরহুমের অকাল মৃতূতে শোক –সন্তপ্ত পরিবারের মাঝে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল। গতকাল দুপুরে বাদ জোহর গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসায় জানাজা শেষে গোয়ালখালী সরকারী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগ বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, মহানসগর বিএনপি’র সাবেক সহ সভাপতি শেখ জাহিদুল ইসলাম,খুলনা মহনগর বিএনপি’র সাংগঠানিক সম্পাদক শেখ সাদি, থালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যড মোহাম্মাদ আলী বাবু,সাংগঠানিক সম্পাদক কুদ্দুস,৯ নং ওয়াড বিএনপি’র সভাপতি কাজী শামিম, ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্রো, সহ আত্মীয়স্বজন গুণগ্রাহী সহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button