বর্ণাঢ্য আয়োজনে খুলনা সিনিয়র আরসিওয়াই ফোরাম ৩য়-রি ইউনিয়ন খুলনা-২০২৫ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা বর্ণাঢ্য আয়োজনে গতকাল সকাল ১১ অক্টোবর সিনিয়র আর সি ওয়াই ফোরাম ৩য়-রি ইউনিয়েনর খুলনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিনিয়র আরসিওয়াই ফোরাম রি ইউনিয়েনর ভলান্টিয়াররা
সড়কে র্যালি বের করেন । র্যালি শেষে গিলাতলা ক্যান্টনমেন্টে পিকনিক স্পট গুলোতে পুরনো স্মৃতিচারণ সহ খেলাধুলা ও কিরিস বিতরণ করে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আরসিওয়াই ফোরাম, বিডিআরসিএস এর সভাপতি জনাব, ফারুক ইকবাল পলু
কুষ্টিয়ার যুব প্রধান জনাব সেলিম .সভাপতি করেন সিনিয়র আর সি ওয়াই ফোরাম সভাপতি জামালুল করিম জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র আর সি ওয়াই ফোরাম খুলনা সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন লাভলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র আর সি ওয়াই ফোরাম খুলনা পরিচালনা পরিষদ ও রেড ক্রিসেন্টের সিটি ইউনিটের যুব প্রধান লতা সহ আরও অনেকে ।
১৯৭৩ সালের ৩১ মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সূচনা হয়, যা একই বছরের ২০ সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক রেড ক্রসের স্বীকৃতি পায়। ২ নভেম্বর ১৯৭৩ তারিখে এই সোসাইটি রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক সংস্থায় অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস (আইসিআরসি) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বাস্তু ও স্বজনহারা মানুষদের সহায়তায় বিশাল আকারের উদ্ধারকাজ শুরু করে।পাশাপাশি ২০০৬ সালে আবারো বাংলাদেশে আবারো ফিরে আসে আইসিআরসি ।২০১০ সালে বাংলাদেশ সরকারের সাথে একটি হেডকোয়ার্টার চুক্তি স্বাক্ষর করে এর মিশনকে প্রতিনিধিত্বে রূপান্তরিত করে। তখন থেকে আইসিআরসি নিয়মিত বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে দুঃস্থ মানুষদের যেকোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।



