স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় প্রতিপক্ষের হামলায় গ্রামপুলিশসহ আহত ৩

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল এলাকায় প্রতিপক্ষের রড ও লাঠির আঘাতে গ্রাম পুলিশ মহাসিনসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গ্রামপুলিশ মহসিন (৩৫) তার ছোট বোন শাহিনুর (৩০) উভয় পিতা আব্দুল রাজ্জাক ও ভাইপো আকাশ (২৪) পিতা ফারুক শেখ, সর্ব সাং- উত্তর চন্দনীমহল, থানা ও উপজেলা: দিঘলিয়া, জেলাঃ খুলনাগণকে একই এলাকার মোঃ বাপ্পি ও তার ভাই মোঃ রুমি, পিতা: মোঃ আনিস স্টার জুট মিলস ২ নং গেট এলাকায় বসে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে।
এ ঘটনার বিষয়ে স্থানীয় ভাবে জানা যায় উল্লিখিত ভিকটিম আকাশের সাথে বাপ্পির পূর্বের কোন একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে বাপ্পি ও তার ভাই রুমি একত্রে উক্ত আকাশকে মারধর শুরু করে। মারামারি খবর পেয়ে আকাশের চাচা মহসিন ও ফুপু শাহিনুর ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে আহত করে।
ঘটনা পরবর্তীতে আশপাশের লোকজন এসে তাঁদেরকে উদ্ধার পূর্বক দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তাদের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button