স্থানীয় সংবাদ

সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ গত ৯ই অক্টোবর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে লিখিত অনুমতি ছাড়া হাসপাতালে ইনডোর ও আউটডোর কোনো সাংবাদিক গন মাধ্যম কেহ ছবি তোলা, সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করা নিষেধাজ্ঞা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গন মাধ্যমে পাঠানো বিবৃতিতে আরো বলেন,অনতিবিলম্বে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সাংবাদিকতায় অবাধ স্বাধীনতা দেওয়ার আহববান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ জামাল মোড়ল,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু,এডঃ কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন,শেখ মোহাম্মদ আলী,এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্রো,কাওসারী জাহান মন্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ রাজা,আঃ রাজ্জাক,মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,তালুকদার মোঃ হেলালুজ্জামান,মোঃ সবুজুল ইসলাম,মোঃ খায়রুল আলম,ডাঃ মাহ্ফিজুর রহমান বাচ্চু, লিটন মিত্র,মোঃ মামুন অর রশিদ,মোঃ খায়রুজ্জামান শিপন,মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।আগামীকাল সোমবার দুপুর ১২ খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া, দুর্নীতি অনিয়ম, অক্সিজেন মাস্ক খুলে, ও ডাক্তারের ধমকে রুগির মৃত্যুর প্রতিবাদে খুমেক চত্বরে দুপুর ১২ টায় অবস্থান কর্মসূচি সফলে লক্ষ সকল শ্রেনি পেশার মানুষ কে উপস্থিত থাকার ও অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button