স্থানীয় সংবাদ

খুলনায় সিইউসি’র উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর উদ্যোগে বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে ১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকাল পাঁচটায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনার নার্গিস মেমোরিয়াল হাসপাতালের পাশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় গান কবিতা আবৃতি আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ উপভোগ করেন । সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন। অনুষ্ঠানে সহকারি শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিম আক্তার মনিকা ঝরনা বেগম, আকলিমা বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। সিইউসি দীর্ঘদিন ধরে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button