পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিলেন মনা-তুহিন

# অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ #
খবর বিজ্ঞপ্তি ঃ মহানগরীর ৩১নং ওয়ার্ডের লবণচরা স্লুইচগেট এলাকার আল-আমিন সড়কে বৈদ্যুতিক শকসার্কিটজনিত কারণে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। পৃথক পৃথকভাবে তারা এ সহায়তা প্রদান করেছেন। শফিকুল আলম তুহিন: শনিবার (১১ অক্টোবর) রাতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে. এম. হুমায়ুন কবির, ৩১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফসার উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আমিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল রানাসহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ। শফিকুল আলম মনা: রবিবার (১২ অক্টোবর) রাতে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বদরুল আনাম খান, আফসার উদ্দিন মাষ্টারসহ বিভিন্ন নেতাকর্মীরা।



