স্থানীয় সংবাদ

খালিশপুরে দুলাভাইকে হত্যার ঘটনায় শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে ডাব বিক্রেতা সবুজ খান (৫৩) হত্যার ঘটনায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মামলার তিন নম্বর আসামী নাজমা বেগমকে(৪৭) জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে কবে নাগাদ শুনানী হবে তা ওসি মীর আতাহার আলী জানাতে পারেননি। তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই নিহতের স্ত্রী শাহিনুর বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলো, খালিশপুর হাউজিং বাজার বক্কারবস্তির বাসিন্দা আবুল কালামের ছেলে সোহেল (২৬) ও সুজন (২৪), নেছার আলীর মেয়ে নাজমা বেগম (৪৭), বাইতুলফালাহ মোড়ের বাসিন্দা মৃত নাদিমের ছেলে আরিফ (২৭), বক্কারবস্তির রহমান বেপারীর ছেলে আবুল কালাম(৪৮), কালামের ছেলে সাগর (২১), গৌতম মোড়ের ইয়াদ আলী (৫০),সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত ৯ অক্টোবর সকালে খালিশপুর হাউজিং বাজারে বক্কারবস্তির সামনে ফেলে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সবুজ নামের একজন ডাব বিক্রেতাকে। আসামী ও বাদী পরস্পর আতœীয়। নিহত সবুজ গ্রেফতারকৃত সুদে নাজমার দুলাভাই। পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। গ্রেফতারকৃত নাজমা মহিলালীগ নেত্রী। গত ৫ আগস্ট পর্যন্ত তার দাপট ছিল পুরো এলাকা জুড়ে। সে ছিল ফ্যাসিস্ট পারভীন আক্তারের লাঠিয়াল বাহিনীর প্রধান বলে এলাকাবাসী জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button