রাতে লায়ন্স স্কুলের ভিতর থেকে দু’ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ লায়ন্স স্কুলের ভিতর থেকে শনিবার সন্ধ্যায় ১০ পিস ইয়াবাসহ দু’ দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ জনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে প্রত্যক্ষদশীরা জানান। সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, পাঁচজন নয় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর বানরগাতির শশিভুশন রোডের বাসিন্দা আঃ সামাদের ছেলে শান্ত রহমান বাবু(৩০) ও ১১/৩ পুরাতন গল্লামারি রোডের বাসিন্দা মোতালেব তালুকদারের ছেলে আবু জুবায়ের (৩০)। তবে জুবায়েরের কাছে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। সে ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আর বাবুকে স্পেশাল পাওয়ার এ্যাক্টে রবিবার আদালতে প্রেরণ করা হয় বলে ওসি জানান। তবে বন্ধকৃত স্কুলের ভিতরে কিভাবে বহিরাগতরা যায় তা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। কারণ স্কুল বন্ধের পর বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সে জন্য দু’জন নিরাপত্তা প্রহরী রয়েছে। তারপরও কিভাবে মাদক বিক্রেতা ও সেবনকারীরা প্রবেশ করেছে-বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকার সচেতনমহল।



