স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রবাহ ডেস্ক
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রাা
কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে কয়রা সদরে র‌্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি আঃ মালেক, মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, অশোক কুমার দাস, কুদরত উল্যাহ ফারুক বিজু, নাসির উদ্দীন, শরিফুর রহমান, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়। কর্মসুচীর মধ্যে সোমবার সকালে উপজেলার স্বাধীনতা স্মৃতি পরিষদ চত্ত্বরে দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সদস্যরা মহড়া পরিচালনা করেন। এ সময় অগ্নিকান্ড ও ভুমিকম্প ছাড়াও ঝড়, বন্যা, প্লাবনে করনীয় নিয়ে বাস্তবতা তুলে ধরা হয়। মহড়া কালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবদুল্লাহ বায়েজিদ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার, প্রকৌশলী রাসেল আহমেদ, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শিক্ষক মুজাহার আলী, জাহিদ হাসান, বিলকিস খাতুন, মিল্টন প্রমুখ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।
দাকোপ
দিবসটি উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগীতা করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস, সুশীলন, নবলোক, কারিতাস, উত্তরন, হীড বাংলাদেশ, ব্যাক, আদ্-দ্বীন, ফেন্ডশীপ, আশার প্রদীপ, কমপ্রশন, সিপিপি। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকর্তা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মোঃ আবুল বাসার, উপজেলা সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, এনজিও প্রতিনিধি মোঃ সোহেব হোসেন, ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ আতাউর রহমান প্রমুখ। সভাশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অভয়নগর
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম সঞ্জিত কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজকুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা নীহার রঞ্জন বিশ্বাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজোয়ান আলী মোল্যা, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী জয়নুল আবেদিন, অফিস সহায়ক এস এম মাসুম প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভা শেষে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউনুস আলীর নেতৃত্বে ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া
দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হোসেন, দিঘলিয়া থানার ওসি তদন্ত প্রবীর বিশ্বাস, দিঘলিয়া ফায়ার সার্ভিস (স্থল) স্টেশনের সহকারী স্টেশন অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা তথ্য অফিসার সাইদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, দিঘলিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার টিএম শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সেনহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মল্লিক আজিজুর রহমান, পলি আক্তার, ঝর্ণা, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবু প্রদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি অফিসের মিলন বাবু প্রমুখ।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় বটিয়াঘাটায় র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা শহিদুল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার ফরহাদ হোসেন, উপ-সহকারী আশরাফুল হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

কয়রায় যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৫ অক্টোবর কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্য সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে যুবদল কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা সাংগঠনিক টিমের আহবায়ক রুবেল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সাংগঠনিক টিমের সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন। কয়রাা উপজেলা যুব দলের সদস্য সচিব মোতসিম বিল্যাহের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, ইহছানুর রহমান, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১৫ অক্টোবর কয়রায় যুবদলের সমাবেশ সকল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কয়রার ৭টি ইউনিয়নের যুবদল দলের সকল নেতা কর্মী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচার প্রচরনা অব্যাহত রয়েছে। লিফলেট বিতরন কার্যক্রম চলমান রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করা হচ্ছে। এ সময় সমাবেশ সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button