জাতীয় সংবাদ

ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

প্রবাহ রিপোর্ট : ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে পৌঁছালে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোমবার স্থানীয় সময় বিকেলে ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)-এর ফ্ল্যাগশিপ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এফএও সদর দপ্তরে পৌঁছালে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংইউ।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা রোমে এফএও সদর দপ্তরে ব্রাজিলের কৃষিবিদ এবং লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button