জাতীয় সংবাদ

জোট হলেও শাপলা প্রতীকে এনসিপি নামেই নির্বাচন: সারজিস

প্রবাহ রিপোর্ট : জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে। আগামী সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে বা জোটগতভাবেও যেতে পারে। যদি জোট হয় তাহলে সমঝোতা হবে, এনসিপি নামেই নির্বাচন করবে এবং প্রত্যাশিত শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। খুব দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কাঠামো তৈরির মধ্য দিয়ে এনসিপি সাংগঠনিক শক্তিমত্তা সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুইটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে। গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, এনসিপি মনে করে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নি¤œকক্ষে পিআর হবে কি না। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান- আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নি¤œকক্ষে পিআরের পক্ষে নই। তিনি বলেন, বিচার, সংস্কার, জুলাই সনদ এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি। নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে দাঁড় করানোর কাজ চলছে। সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামী নির্বাচনে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সেটি বৃদ্ধি পাবে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button