স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ দু’ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ অক্টোবর রাতে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’ কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করে। তারা হলোপাবলা খানপাড়ার বাসিন্দামৃত নূর ইসলাম গাজীর ছেলেরহমান গাজী (২৬) ও দেয়ানা মোল্লাপাড়ার বাসিন্দাআব্দুস সাত্তারের ছেলেআবুল কালাম আজাদ (২৭)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে ১টি মামলা এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button